মাঝি (Ferryman)

 


 মাঝি 

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যেতে ইচ্ছা করে

নদীটির ওই পারে,

যেথায় বাঁশের খোঁটায়

ডিঙ্গি নৌকা বাঁধা সারে সারে।

কৃষকেরা পার হয়ে যায় 

লাঙল কাঁধে ফেলে 

জাল টেনে নেয় জেলে,

গরু, মহিষ সাঁতরে নিয়ে,

 যায় রাখালের ছেলে।

সন্ধ্যা হলে যেখান থেকে 

 সবাই ফেরে ঘরে,

শুধু রাত দূপুরে

 শেয়ালগুলো ডেকে ওঠে 

ঝাউডাঙ্গাটির পরে।

মা, যদি হও রাজি, বড় হলে 

আমি হব খেয়া ঘাটের মাঝি।।

Comments

Popular posts from this blog